এনভয় টেক্সটাইলসের সঙ্গে এইচএসবিসি ও ব্র্যাক ব্যাংকের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনভয় টেক্সটাইলস লিমিটেড ও এইচএসবিসি ব্যাংক লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক লিমিটেডের মধ্যে সুতা প্রস্তুত করার লক্ষ্যে ২০ আগস্ট দুই কোটি ডলারের একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে সই করেন এনভয় টেক্সটাইলস লিমিটেডের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ, এইচএসবিসি ব্যাংক লিমিটেডের পক্ষে কান্ট্রি হেড অব কমার্শিয়াল ব্যাংকিং ভূব্‌নেশ খান্না ও ব্র্যাক ব্যাংক লিমিটেডের হেড অব করপোরেট ব্যাংকিং মাহমুদুন নবী চৌধুরী। চুই সই অনুষ্ঠানে প্রতিটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।