এনভয়ের লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনভয় টেক্সটাইল শেয়ারধারীদের ১৭ শতাংশ নগদ ও ৩ শতাংশ স্টক মিলিয়ে মোট ২০ শতাংশ লভ্যাংশ প্রদান করবে। রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারে গত শুক্রবার সকালে এনভয় টেক্সটাইলসের ১৮তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম মুর্শেদী, পরিচালক তানভীর আহমেদ ও শেহরিন সালাম ঐশী, স্বতন্ত্র পরিচালক আবুল কালাম আজাদ এবং কোম্পানি সচিব সাইফুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন। সভায় শেখ বশির আহমেদকে আগামী তিন বছর মেয়াদে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগদানও অনুমোদিত হয়। বিজ্ঞপ্তি।