এনসিসি ব্যাংক এ বছর ১০০টি এটিএম বুথ ও ৯টি শাখা খুলবে
এনসিসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও নির্বাহীদের তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলন গতকাল শনিবার বগুড়ার একটি হোটেলে শুরু হয়েছে। ব্যাংকের ভাইস চেয়ারম্যান সাংসদ এম হারুনুর রশিদ প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে সম্মেলনে সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, পরিচালক আইনুল কবির, সোহেলা হোসেন ও উদ্যোক্তা এম এ কাশেম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।চেয়ারম্যান ইয়াকুব আলী মন্টুর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করে শোনান কোম্পানি সচিব মো. তারিকুল আলম। এতে বলা হয়, এ বছর এনসিসি ১০০টি এটিএম বুথ এবং নয়টি নতুন শাখা খুলবে।অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক এ কে মো. সিদ্দিক, স্বপন কুমার দাশ, মহব্বত খান ও টি এম ফারুক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।