এনসিসি ব্যাংক এবং বিকাশের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংক লিমিটেড গত মঙ্গলবার মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করেছে। এর ফলে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বিস্তৃত ১০৬টি শাখা থেকে বিকাশ এবং তাদের ডিস্ট্রিবিউটররা বিশেষ ব্যাংকিং সুবিধা পাবেন। এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান এবং বিকাশের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দীন মোহাম্মদ রাহগীর চুক্তিতে সই করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম হাফিজ আহমেদ এবং বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি