এনসিসি ব্যাংক এবার ব্র্যাকের নেতৃত্বাধীন অমনিবাসে যুক্ত হলো
ব্র্যাক ব্যাংক লিমিটেডের নেতৃত্বে ও ব্যবস্থাপনায় পরিচালিত অমনিবাস প্লাটফর্মে সম্প্রতি যুক্ত হয়েছে এনসিসি ব্যাংক লিমিটেড। এর ফলে এনসিসি ব্যাংকের গ্রাহকেরা বাংলাদেশব্যাপী অমনিবাসের ৫৫০টিরও বেশি শেয়ারড এটিএম নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। এই অমনিবাস এমন একটি ব্যবস্থাপনা যেটি সদস্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে এটিএম ও পিওএস নেটওয়ার্কের সমন্বয় করে।ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান এবং এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন।এ সময় এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ ও আইটি প্রধান তপন কান্তি সরকার; ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং প্রধান ফিরোজ আহমেদ খানসহ উভয় ব্যাংকের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সর্বশেষ এনসিসি ব্যাংক এবং সাউথইস্ট ব্যাংকের সংযুক্তির মধ্য দিয়ে অমনিবাসে অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা হলো ৩৬। বিজ্ঞপ্তি।