এনসিসি ব্যাংক ও আলফা রেটিংয়ের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংক লিমিটেড ও আলফা ক্রেডিট রেটিং লিমিটেডের মধ্যে সম্প্রতি ক্রেডিট রেটিং-সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম হাফিজ আহমেদ এবং আলফা রেটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আসাদুল্লাহ চুক্তিতে সই করেন। চুক্তির আওতায় আলফা রেটিং প্রস্তাবিত ৪০০ কোটি টাকা মূল্যমানের ‘এনসিসি ব্যাংক নন-কনভার্টেবল সাব অর্ডিনেটেড বন্ড’-এর প্রাথমিক রেটিংসহ পূর্ণ মেয়াদ অর্থাৎ সাত বছর পর্যন্ত রেটিং সেবা দেবে। বিজ্ঞপ্তি