এনসিসি ব্যাংক ও ইবিএলের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এনসিসি ব্যাংক লিমিটেড মানিগ্রামের সুপার এজেন্ট হিসেবে সম্প্রতি ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের (ইবিএল) সঙ্গে একটি চুক্তি করেছে। এনসিসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ এবং ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার চুক্তিতে সই করেন। চুক্তিটির ফলে ইবিএল দেশব্যাপী তাদের শাখাগুলো থেকে দ্রুততম সময়ে গ্রাহকদের মানিগ্রাম রেমিট্যান্স সেবা দিতে পারবে। বিজ্ঞপ্তি