এনসিসি ব্যাংক ও গোল্ডেন সনকে এসইসির জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এনসিসি ব্যাংক লিমিটেড ও গোল্ডেন সন লিমিটেডকে এক লাখ টাকা করে জরিমানা করেছে। এসইসির শেয়ার ব্যবসাসংক্রান্ত আইন না মানায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয় বলে এসইসি সূত্রে জানা গেছে।সিকিউরিটিজ আইন অনুযায়ী মূল্য সংবেদনশীল তথ্য প্রদানে এসইসির আদেশ না মানায় এনসিসি ব্যাংককে এক লাখ টাকা জরিমানা করে এসইসি।অপরদিকে এসইসির নিয়ম ভঙ্গ করে অসফল আবেদনকারীদের জামানতকৃত টাকা যথাসময়ে প্রদান না করার অভিযোগে গোল্ডেন সন লিমিটেডকেও এক লাখ টাকা জরিমানা করা হয়।এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ ওই দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেছেন।