প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনসিসি ব্যাংক ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) মধ্যে অনলাইন বিল সংগ্রহ-সংক্রান্ত একটি চুক্তি সম্পাদিত হয়েছে। এ চুক্তির ফলে এনসিসি ব্যাংক তাদের শাখাগুলোর মাধ্যমে অনলাইনে ডিপিডিসি গ্রাহকদের মাসিক বিল সংগ্রহ করবে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ ও ডিপিডিসির সচিব মোহাম্মাদ মুনীর চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন। ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. নজরুল হাসান, নির্বাহী পরিচালক (অর্থ) মো. আসাদুজ্জামান, নির্বাহী পরিচালক (প্রকৌশল) মো. রমিজ উদ্দিন সরকার, নির্বাহী পরিচালক (প্রশাসন) মরণ কুমার চক্রবর্তী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।