প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংক লিমিটেড সম্প্রতি ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেমে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় এনসিসি ব্যাংক সরকারের পক্ষে বা সরকারি ক্রয়সংক্রান্ত তালিকাভুক্ত সংস্থার পক্ষে ই-পেমেন্ট সেবা প্রদানকারী হিসেবে দরপত্রদাতার নিবন্ধন, পুনরায় নিবন্ধন এবং দরপত্র ক্রয় বা বিক্রয়সংক্রান্ত দলিলসহ যাবতীয় সেবা দিতে পারবে। ফলে দরপত্রদাতারা নিবন্ধন, নবায়ন ফি, টেন্ডার কেনার মূল্যসহ অন্যান্য ফি এনসিসি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। বিজ্ঞপ্তি