এনসিসি ব্যাংক ও সোস্যাল ইসলামী ব্যাংকের চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংক লিমিটেড ও সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) মধ্যে মানিগ্রাম রেমিট্যান্স বা প্রবাসী-আয়ের অর্থ স্থানান্তর বিষয়ে গত মঙ্গলবার একটি কৌশলগত চুক্তি হয়েছে। এই চুক্তির ফলে এসআইবিএল তাদের ৭৩টি আউটলেট থেকে দ্রুততম সময়ে গ্রাহকদের মানিগ্রাম রেমিট্যান্স বা প্রবাস থেকে পাঠানো অর্থ পৌঁছে দিতে পারবে। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ নূরুল আমিন এবং এসআইবিএলের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহম্মেদ, উপব্যবস্থাপনা পরিচালক এ কে মো. সিদ্দিক, মহব্বত খান এবং এসআইবিএলের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ এম এম ফরহাদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।