এনসিসি ব্যাংক কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংকের কর্মকর্তাদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সম্প্রতি ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে শুরু হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম হাফিজ আহমেদ কোর্সের উদ্বোধন করেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আখতার হামিদ খান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এম ওয়াহিদুর রহমান বিশেষ অতিথি ছিলেন। প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ জগদীশ চন্দ্র দেবনাথ কোর্স সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি