এনসিসি ব্যাংক কর্মকর্তাদের বনিয়াদি প্রশিক্ষণ কোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেইনি কর্মকর্তাদের মাসব্যাপী বনিয়াদি প্রশিক্ষণ কোর্স গত সোমবার ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে শেষ হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান এস এম আবু মহসীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন। ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক আখতার হামিদ খান ও মো. ফজলুর রহমান এবং মানবসম্পদ বিভাগের প্রধান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এম ওয়াহিদুর রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।