এনসিসি ব্যাংক গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অষ্টম এনসিসি ব্যাংক গলফ টুর্নামেন্ট সম্প্রতি চট্টগ্রামের ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে উইনার ট্রফি লাভ করেন হোসাইন মো. সোয়াইব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার। বিশেষ অতিথি ছিলেন এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম। ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. সফিকুর রহমান, এনসিসি ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ এবং উপব্যবস্থাপনা পরিচালক আখতার হামিদ খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।