এনসিসি ব্যাংক গ্রাহকেরা ডাচ্-বাংলার এটিএম ব্যবহার করতে পারবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে এনসিসি ব্যাংকের গ্রাহকেরা ডেবিট কার্ডের মাধ্যমে ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম থেকে যেকোনো সময় নগদ অর্থ উত্তোলন এবং পিওএস নেটওয়ার্কের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন।এ জন্য গতকাল মঙ্গলবার এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এনসিসি ব্যাংকের কার্ড বিভাগের প্রধান মো. ওমর ফারুক ভূঁইয়া এবং ডাচ্্-বাংলা ব্যাংকের আইটি বিভাগের প্রধান আবুল কাশেম খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।এ সময় এনসিসি ব্যাংকের এমডি মোহাম্মদ নূরুল আমিন এবং ডাচ্্-বাংলা ব্যাংকের এমডি কে এস তাবরেজ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম সিদ্দিক, মহব্বত খান ও টি এম ফারুক চৌধুরী; এবং ডাচ্্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন, মো. সাইদুল হাসান ও মো. মোসাদ্দিকুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।