এনসিসি ব্যাংক-টিএমএসএসের রেমিট্যান্স কার্যক্রমের ১০ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংক ও টিএমএসএসের যৌথ রেমিট্যান্স কার্যক্রমের ১০ বছর পূর্তি উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে দারিদ্র্যবিমোচন, মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রবাসী রেমিট্যান্স বিতরণে বিশেষ অবদান রাখায় টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগমের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এ জেড এম সালেহ্, এসইভিপি ও হেড অব অপারেশনস মুহাম্মদ এইচ কাফী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি