প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংক লিমিটেড সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রপ্তানিমুখী বস্ত্র ও টেক্সটাইল পণ্য এবং উৎপাদনশীল চামড়াশিল্পে স্বল্প সুদে অর্থায়নের লক্ষ্যে গ্রিন ট্র্যান্সফরমেশন তহবিলে (জিএফটি) অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম হাফিজ আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফিন্যান্স বিভাগের মহাব্যবস্থাপক মনোজ কুমার বিশ্বাস চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি