প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবু জাফর মো. সালেহ্ ও মো. ফজলুর রহমান সম্প্রতি এনসিসি ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেছেন। এর আগে তাঁরা দুজনই এ ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আবু জাফর মো. সালেহ্ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ১৯৮৬ সালে অগ্রণী ব্যাংকে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। এর পরে তিনি ওয়ান ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, প্রাইম ব্যাংকে বিভিন্ন দায়িত্ব পালন করেন। ফজলুর রহমান অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী। তিনি ১৯৮৩ সালে পূবালী ব্যাংকে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। তিনি ন্যাশনাল ব্যাংক এবং এক্সিম ব্যাংকে পদে দায়িত্ব পালন করেন।
বিজ্ঞপ্তি