প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপক ও নির্বাহীদের দুই দিনব্যাপী অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন গত শনিবার রাজধানীর একটি হোটেলে শেষ হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান এস এম আবু মহসীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম হাফিজ আহমেদের সভাপতিত্বে ভাইস চেয়ারম্যান সোহেলা হোসেন, পরিচালনা পর্ষদের অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, পরিচালক আবদুস সালাম, খায়রুল আলম চাকলাদার এবং মো. হারুনুর রশীদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে গত ছয় মাসের সার্বিক ব্যাংকিং কার্যক্রমের মূল্যায়ন করা হয় এবং আগামী ছয় মাসের লক্ষ্যমাত্রা অর্জনের কর্মপন্থা নির্ধারণ করা হয়। বিজ্ঞপ্তি।