এনসিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংকের দুই দিনব্যাপী অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন গত রোববার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আবদুস সালাম। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যান এস এম আবু মহসীন এবং অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম। ব্যাংকের দেশব্যাপী ১০৬টি শাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের নির্বাহী ও বিভাগীয় প্রধানেরা সম্মেলনে অংশ নেন। সম্মেলনে গত ছয় মাসের সার্বিক ব্যাংকিং কার্যক্রমের মূল্যায়ন করা হয় এবং আগামী ছয় মাসের লক্ষ্যমাত্রা অর্জনের কর্মপন্থা নির্ধারণ করা হয়। বিজ্ঞপ্তি