প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনসিসি ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপক ও নির্বাহীদের দুই দিনব্যাপী অর্ধবার্ষিক সম্মেলন সম্প্রতি রাজধানীর একটি হোটেলে শেষ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এস এম আবু মহসীন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান সোহেলা হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান নূরুন নেওয়াজ সেলিম, অডিট কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম, পরিচালক এম হারুনুর রশীদ। সম্মেলনে ব্যাংকের গত ছয় মাসের সার্বিক কার্যক্রমের মূল্যায়ন ও আগামী ছয় মাসের লক্ষ্যমাত্রা অর্জনের কর্মপন্থা নির্ধারণ করা হয়। বিজ্ঞপ্তি।