এনসিসি ব্যাংকের অর্ধবার্ষিক সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনসিসি ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপক ও নির্বাহীদের দুই দিনব্যাপী অর্ধবার্ষিক সম্মেলন গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে শুরু হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এ এস এম মাঈনউদ্দিন মোনেম, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক কে এ এম হারুন।এতে অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার দাশ, টি এম ফারুক চৌধুরী ও আখতার হামিদ খান এবং ঊর্ধ্বতন নির্বাহী ও শাখা ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।