এনসিসি ব্যাংকের অর্ধবার্ষিক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপক ও নির্বাহীদের তিন দিনব্যাপী অর্ধবার্ষিক সম্মেলন কক্সবাজারে গত শুক্রবার শুরু হয়েছে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ নূরুল আমিন সম্মেলনে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ।ব্যাংকের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, পরিচালক খায়রুল আলম চাকলাদার ও উদ্যোক্তা আইনুল কবির সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ, কনসালট্যান্ট এ কে মো. সিদ্দিক, উপব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার দাশ, মহব্বত খান, টি এম ফারুক চৌধুরী ও আখতার হামিদ খানসহ ঊর্ধ্বতন নির্বাহী ও শাখা ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।