এনসিসি ব্যাংকের আগ্রাবাদ শাখা স্থানান্তর
আধুনিক ব্যাংকিং ও উন্নত সেবা দেওয়ার মাধ্যমে গ্রাহকদের বর্ধিত চাহিদা মেটাতে এনসিসি ব্যাংকের চট্টগ্রামের আগ্রাবাদ শাখা নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে।গতকাল রোববার ব্যাংকের চেয়ারম্যান ইয়াকুব আলী মন্টু চট্টগ্রামের ৯২ আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার রফিক টাওয়ারে এই শাখার স্থানান্তর কার্যক্রম উদ্বোধন করেন।উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুল আমিন। এতে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এস এম আবু মহসিন, পরিচালক নূরুন নেওয়াজ সেলিম, আইনুল কবির, খায়রুল আলম চাকলাদার ও মো. হুমায়ুন কবির, বিকল্প পরিচালক সালেহ মোহাম্মদ আবু ফয়েজ, উদ্যোক্তা আনোয়ার পাশা, অতিরিক্ত এমডি গোলাম হাফিজ আহমেদ, ডিএমডি টি এম ফারুক চৌধুরী এবং চট্টগ্রামের আঞ্চলিক প্রধান স্বপন কুমার দাশসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।