এনসিসি ব্যাংকের ঋণ কর্মকর্তা ও নির্বাহীদের জন্য কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংক লিমিটেডের শাখা পর্যায়ের ক্রেডিট অফিসার বা ঋণ কর্মকর্তা ও নির্বাহীদের জন্য ‘ডকুমেন্টেশন অব লোনস অ্যান্ড অ্যাডভান্সেস’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা সম্প্রতি ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন।কর্মশালায় অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক মহব্বত খান ও টি এম ফারুক চৌধুরী উপস্থিত ছিলেন। ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ জগদীশ চন্দ্র দেবনাথ কর্মশালায় সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।