এনসিসি ব্যাংকের এমডি পদে নুরুল আমিনের পুনঃ নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ নুরুল আমিনকে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে তিন বছরের জন্য পুনঃ নিয়োগ দেওয়া হয়েছে।নুরুল আমিন ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ উচ্চতর ডিগ্রি লাভের পর জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকিং জীবন শুরু করেন। এরপর ১৯৮৩ সালে তিনি ন্যাশনাল ব্যাংক লিমিটেড এবং ১৯৮৫ সালে তৎকালীন ন্যাশনাল ক্রেডিট লিমিটেডে (বর্তমানে এনসিসি ব্যাংক লিমিটেড) যোগ দেন। তিনি ২০০৫ সাল থেকে এনসিসি ব্যাংকের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।নুরুল আমিন প্রাইমারি ডিলারস বাংলাদেশের চেয়ারম্যান ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের ভাইস চেয়ারম্যান। একই সঙ্গে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ। বিজ্ঞপ্তি।