এনসিসি ব্যাংকের কদমতলী শাখার সম্প্রসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এনসিসি ব্যাংকের কদমতলী শাখার সম্প্রসারণ করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম সম্প্রতি এ শাখার কার্যক্রম উদ্বোধন করেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদের সভাপতিত্বে অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।
অন্যান্যের মধ্যে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. সিরাজুল ইসলাম, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আখতার হামিদ খান এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম আঞ্চলিক প্রধান মুখতার আহমদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।