এনসিসি ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংকের ঢাকা অঞ্চলের শাখা পর্যায়ের কর্মকর্তাদের জন্য ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা সম্প্রতি ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম হাফিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। উপব্যবস্থাপনা পরিচালক আখতার হামিদ খান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এম ওয়াহিদুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জগদীশ চন্দ্র দেবনাথ। বিজ্ঞপ্তি।