প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংক লিমিটেডের ক্রেডিট কার্ডের গ্রাহকেরা এখন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিট কেনার ক্ষেত্রে ২০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়ের সুবিধা পাবেন। এনসিসি ব্যাংক ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যে সম্প্রতি এ-সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। এনসিসি ব্যাংকের হেড অব কার্ডস খালেদ আফজাল রহিম এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক, মার্কেটিং অ্যান্ড সেলস সৈয়দ আহসান হোসেন কাজী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় এনসিসি ব্যাংকর উপব্যবস্থাপনা পরিচালক এ জেড এম সালেহ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের সদস্য এন কে এ মোবিন, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এম মোসাদ্দেক আহমেদহ উভয় প্রতিষ্ঠানের অন্য নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি