এনসিসি ব্যাংকের ক্রেডিট কার্ডে এয়ার এশিয়ার টিকিটে ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এনসিসি ব্যাংকের ক্রেডিট কার্ডের গ্রাহকেরা এয়ার এশিয়ার টিকিট কিনতে ১০% মূল্যছাড় এবং সুদবিহীন ছয় মাসের কিস্তি সুবিধা পাবেন। সম্প্রতি এনসিসি ব্যাংক লিমিটেড এবং টোটাল এয়ার সার্ভিসেস লিমিটেডের (জিএসএ-এয়ার এশিয়া) মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম হাফিজ আহমেদের উপস্থিতিতে ব্যাংকের হেড অব কার্ডস খালেদ আফজাল রহিম এবং টোটাল এয়ার সার্ভিসেস লিমিটেডের পরিচালক এবং প্রধান নির্বাহী মোরশেদুল আলম চাকলাদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। বিজ্ঞপ্তি