প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনসিসি ব্যাংকের প্লাটিনাম ও গোল্ড ক্রেডিট কার্ডের গ্রাহকেরা এখন থেকে দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট অ্যান্ড স্পাতে বিশেষ ছাড়সহ ছয় মাসের সুদহীন কিস্তি সুবিধা পাবেন।
এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদের উপস্থিতিতে ব্যাংকের হেড অব কার্ডস খালেদ আফজাল রহিম, দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট অ্যান্ড স্পার নির্বাহী পরিচালক মাহবুব আলম এ-সংক্রান্ত একটি চুক্তিতে সম্প্রতি সই করেন। বিজ্ঞপ্তি।