প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনসিসি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে র্যাং গস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পণ্যে কিস্তি সুবিধা পাওয়া যাবে। সম্প্রতি ওই দুটি প্রতিষ্ঠানের মধ্যে এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এনসিসি ব্যাংকের হেড অব কার্ডস খালেদ আফজাল রহিম এবং র্যাং গস ইন্ডাস্ট্রিজের চিফ অপারেটিং অফিসার ইমিন্দার সিং খুরানা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং উপব্যবস্থাপনা পরিচালক এ জেড এম সালেহ, র্যাং গস ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার মাসুদ রানাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।