এনসিসি ব্যাংকের ক্রেডিট কার্ডে লা মেরিডিয়ানে বিশেষ সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এনসিসি ব্যাংকের প্রিমিয়াম কার্ডের গ্রাহকেরা ঢাকার লা মেরিডিয়ান রেস্তোরাঁয় বিশেষ ছাড় ও বুফেতে ‘একটি কিনলে একটি ফ্রি’ সুবিধা পাবেন। সম্প্রতি এনসিসি ব্যাংক লি. ও ঢাকার লা মেরিডিয়ানের মধ্যে এ-সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। ব্যাংকের হেড অব কার্ডস খালেদ আফজাল রহিম ও লা মেরিডিয়ানের মহাব্যবস্থাপক অশ্বিনী নায়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ ও উপব্যবস্থাপনা পরিচালক এ জেড এম সালেহ এবং লা মেরিডিয়ানের পরিচালক (ফিন্যান্স) আফতাব আনসারি ও পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি