এনসিসি ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুস সালাম ও  মাইনউদ্দিন মোনেম
আবদুস সালাম ও মাইনউদ্দিন মোনেম

এনসিসি ব্যাংক লিমিটেডের নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যথাক্রমে আবদুস সালাম ও এ এস এম মাঈনউদ্দিন মোনেম। ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় সম্প্রতি তাঁদের নির্বাচিত করা হয়। নতুন চেয়ারম্যান আবদুস সালাম ১৯৬৫ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি বেশ কয়েকটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। প্রতিষ্ঠানগুলো হচ্ছে বেঙ্গল ইলেকট্রিক, মাল্টিপল ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, গংগাটিয়া ফিশারিজ, বেঙ্গল শিপইয়ার্ড। ভাইস চেয়ারম্যান মাঈনউদ্দিন মোনেম যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। তিনি বর্তমানে আবদুল মোনেম ইকোনমিক জোনের এমডি ও আবদুল মোনেম লিমিটেডের ডিএমডি। এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গেও জড়িত।
বিজ্ঞপ্তি