এনসিসি ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনসিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মো. নূরুন নেওয়াজ ও মোস্তাফিজুর রহমান ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন।মো. নূরুন নেওয়াজ চট্টগ্রাম চেম্বারের সহসভাপতি ও চট্টগ্রামের ফেনী জেলা সমিতির সভাপতি। তিনি ইলেকট্রো মার্ট লিমিটেড ও ট্রেড ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ের চেয়ারম্যান এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান।মোস্তাফিজুর রহমান ক্রাউন গ্রুপের চেয়ারম্যান, ঢাকার ফেনী সমিতির সভাপতি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক এবং ইস্টার্ন ইউনিভার্সিটির সাবেক ভাইস চেয়ারম্যান ও বর্তমানে ট্রাস্টি বোর্ডের সদস্য। বিজ্ঞপ্তি