এনসিসি ব্যাংকের ডিজাস্টার রিকভারি সেন্টার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংক লিমিটেড আন্তর্জাতিক মানের একটি অত্যাধুনিক ডিজাস্টার রিকভারি (ডিআর) সেন্টার চালু করেছে।ব্যাংকের ভাইস চেয়ারম্যান সাংসদ মো. হারুনুর রশীদ গতকাল বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় এই ডিআর সেন্টারের উদ্বোধন করেন।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ নূরুল আমিন ডিআর সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক সাংসদ নুরুল ইসলাম বিএসসি, তোফাজ্জল হোসেন, দীন এম রানা, খায়রুল আলম চাকলাদার ও মো. হুমায়ুন কবির। এ ছাড়া ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ এবং উপব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার দাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।