এনসিসি ব্যাংকের ঢাকা অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনসিসি ব্যাংক লিমিটেডের ঢাকা অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ সেলিম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে সম্মেলনে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক টি এম ফারুক চৌধুরী এবং আখতার হামিদ খানসহ ঊর্ধ্বতন নির্বাহী এবং ঢাকা অঞ্চলের শাখা ব্যবস্থাপকেরা সম্মেলনে উপস্থিত ছিলেন।সম্মেলনে ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং সুনাম বৃদ্ধিতে আন্তরিকতা ও সততার সঙ্গে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়। চলতি বছরের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাংকের কৌশল সম্পর্কে আলোকপাত করা হয়। বিজ্ঞপ্তি।