এনসিসি ব্যাংকের ঢাকা অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনসিসি ব্যাংক লিমিটেডের ঢাকা অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন সোমবার ব্যাংকের ঢাকার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ, পরামর্শক এ কে এম সিদ্দিক, উপব্যবস্থাপনা পরিচালক মহব্বত খান, টি এম ফারুক চৌধুরী ও আখতার হামিদ খান এবং ঢাকা অঞ্চলের শাখা ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন।মোহাম্মদ নূরুল আমিন ব্যাংকের চলতি বছরের লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ব্যাংকারদের আরও উদ্যোগী হয়ে নতুন নতুন ব্যবসার ক্ষেত্র উন্মোচন করতে হবে। বিজ্ঞপ্তি।