এনসিসি ব্যাংকের দিনব্যাপী কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয় ও এনসিসিবি ক্যাপিট্যাল মার্কেট সার্ভিসেসের শাখাগুলোর কর্মকর্তাদের জন্য সম্প্রতি ‘সিকিউরিটিজ রুলস্্ অ্যান্ড রেগুলেশন’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়েছে।এনসিসি ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট এই কর্মশালার আয়োজন করে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ নূরুল আমিন কর্মশালাটির উদ্বোধন করেন।কর্মশালায় প্রধান বক্তা ছিলেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্বাহী পরিচালক সাইফুর রহমান। এতে অন্যান্যের মধ্যে এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক মহব্বত খান উপস্থিত ছিলেন। কর্মশালাটি আয়োজনে সমন্বয়কের দায়িত্ব পালন করেন এনসিসি ব্যাংক প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ জগদীশ চন্দ্র দেবনাথ।মোহাম্মদ নূরুল আমিন সিকিউরিটিজ-সংক্রান্ত বিভিন্ন আইনকানুনের গুরুত্ব তুলে ধরেন এবং এসব সম্পর্কে আরও দক্ষ ও মনোযোগী হওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ দেন।সাইফুর রহমান ব্যবসায়িক স্বার্থে সিকিউরিটিজ লেনদেনের নিয়মকানুন সম্পর্কে যথাযথ ধারণা নেওয়ার জন্য ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।