এনসিসি ব্যাংকের দুই নতুন ডিএমডি
এনসিসি ব্যাংকের দুই সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মহব্বত খান ও টি এম ফারুক চৌধুরী সম্প্রতি পদোন্নতি পেয়ে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হয়েছেন।মহব্বত খান ১৯৭৭ সালে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে জনতা ব্যাংকে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। ১৯৮৩ সালে তিনি ন্যাশনাল ব্যাংক ও ১৯৮৫ সালে তৎকালীন ন্যাশনাল ক্রেডিট লিমিটেডে (বর্তমানে এনসিসি ব্যাংক) যোগ দেন। তিনি এনসিএল ও এনসিসি ব্যাংকের বিভিন্ন শাখায় ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।মহব্বত খান একজন মুক্তিযোদ্ধা। তিনি দেশ-বিদেশে বহু প্রশিক্ষণ কোর্স ও সেমিনারে অংশ নেন।টি এম ফারুক চৌধুরী ১৯৭৩ সালে শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি ১৯৭৮ সালে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে জনতা ব্যাংকে যোগ দেন। ১৯৮৩ সালে তিনি ন্যাশনাল ব্যাংকে ও ১৯৮৫ সালে তৎকালীন ন্যাশনাল ক্রেডিট লিমিটেডে (বর্তমানে এনসিসি ব্যাংক) যোগ দেন। তিনি এনসিএল ও এনসিসি ব্যাংকের বিভিন্ন শাখায় ব্যবস্থাপক এবং সর্বশেষ ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।তিনি দেশ-বিদেশে বহু প্রশিক্ষণ কোর্স ও সেমিনারে অংশ নেন। বিজ্ঞপ্তি।