এনসিসি ব্যাংকের দুটি কমিটির চেয়ারম্যান পুনর্নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক এস এম আবু মহসিন ব্যাংকের নির্বাহী কমিটির এবং প্রিন্সিপাল এম ওয়াজিউল্লাহ ভূঁইয়া নিরীক্ষা কমিটির চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় তাঁদের নির্বাচিত করা হয়। এস এম আবু মহসিন মোজাহের গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও সেন্ট্রাল হাসপাতালের পরিচালক, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক, ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন কোম্পানির চেয়ারম্যান এবং ব্রাদার্স অক্সিজেন ও ব্রাদার্স ইস্পাত ইন্ড্রাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়া তিনি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের উদ্যোক্তা সদস্য এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন।এম ওয়াজিউল্লাহ ভূঁইয়া একজন মুক্তিযোদ্ধা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীকালে ব্যবসা-বাণিজ্য ও রাজনীতিতে সম্পৃক্ত হন। তিনি এনসিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক উদ্যোক্তা পরিচালক। তিনি চট্টগ্রামের ওয়াজিকো গ্রুপের প্রতিষ্ঠাতা। বিজ্ঞপ্তি।