এনসিসি ব্যাংকের নতুন এএমডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোসলেহ উদ্দীন আহমেদ সম্প্রতি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি যমুনা ব্যাংকে একই পদে ছিলেন। এ ছাড়াও তিনি দ্য সিটি ব্যাংক, বাংলাদেশে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং প্রাইম ব্যাংকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রিধারী। তিনি দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশ নেন।
বিজ্ঞপ্তি