এনসিসি ব্যাংকের নতুন এমডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলাম হাফিজ আহমেদ
গোলাম হাফিজ আহমেদ

গোলাম হাফিজ আহমেদ সম্প্রতি এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরি– চালক ও প্রধান নির্বাহী নিযুক্ত হয়েছেন। এর আগে তিনি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করেন৷
গোলাম হাফিজ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতকোত্তর ডি​িগ্র অর্জন করেন। তিনি ১৯৮৩ সালে পূবালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন।
হাফিজ আহমেদ পরবর্তী সময়ে ব্যাংক ইন্দোসুয়েজ ও ঢাকা ব্যাংকে কাজ করে ২০০৮ সালে এনসিসি ব্যাংকে ডিএমডি হিসেবে যোগ দেন৷ ২০১০ সালে তিনি ব্যাংকের অতিরিক্ত এমডি হন৷ বিজ্ঞপ্তি৷