এনসিসি ব্যাংকের নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মো. নুরুন নেওয়াজ সেলিম তৃতীয়বারের মতো ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ব্যাংকের আরেক উদ্যোক্তা পরিচালক এ এস এম মাঈন উদ্দিন মোনেম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নুরুন নেওয়াজ চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি ও চট্টগ্রামের ফেনী জেলা সমিতির সভাপতি। তিনি ইলেক্ট্রোমার্ট ও ট্রেড ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ের চেয়ারম্যান এবং সেন্ট্রাল ইনস্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান।
মাঈনুদ্দিন মোনেম বর্তমানে আবদুল মোনেম লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক, নোভাস ফার্মাসিউটিক্যালস ও এএম সিকিউরিটিজ অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের প্রধান নির্বাহী। বিজ্ঞপ্তি।