
এস এম আবু মহসীন ও সোহেলা হোসেন যথাক্রমে এনসিসি ব্যাংকের নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় তাঁদের নির্বাচিত করা হয়। আবু মহসীন সেন্ট্রাল হসপিটালের পরিচালক এবং কন্টিনেন্টাল ইনস্যুরেন্সের সাবেক চেয়ারম্যান। তাঁর অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন কোম্পানি, ব্রাদার্স অক্রজেন ইত্যাদি। এ ছাড়া তিনি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, চট্টগ্রাম ক্লাব, ভাটিয়ারী গলফ ও কান্ট্রি ক্লাবের সঙ্গে জড়িত রয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম সিনিয়র্স ক্লাবের সভাপতি। সোহেলা হোসেন বর্তমানে মীর আকতার হোসেন লি., মীর সিমেন্ট, মীর কনক্রিট ও মীর রিয়েল এস্টেটসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের পরিচালক। তিনি ঢাকার তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রায় দুই দশক অধ্যাপনা করেন।
বিজ্ঞপ্তি