এনসিসি ব্যাংকের নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত
এনসিসি ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক আলহাজ নূরুন নেওয়াজ সেলিম ও মোস্তাফিজুর রহমান দুলাল যথাক্রমে ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় তাঁদের এ পদে নির্বাচিত করা হয়।নূরুন নেওয়াজ সেলিম ইতিপূর্বে এই ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ও নির্বাহী পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ইলেকট্রোমার্ট লিমিটেড ও ট্রেড ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ের চেয়ারম্যান। জনাব সেলিম চট্টগ্রাম চেম্বারের পরিচালক ও চট্টগ্রামে ফেনী জেলা সমিতির সভাপতি। তিনি ফেনীর ছাগলনাইয়ায় বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন।মোস্তাফিজুর রহমান ক্রাউন গ্রুপের চেয়ারম্যান, ঢাকার ফেনী সমিতির সভাপতি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক ও ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান। বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠায় তাঁর অবদান রয়েছে এবং বিভিন্ন ক্লাবের সঙ্গে জড়িত আছেন। বিজ্ঞপ্তি।