এনসিসি ব্যাংকের নতুন ভবন ও লোগো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংকের নিজস্ব ২২তলা ভবন উদ্বোধন এবং নতুন লোগো উন্মোচন অনুষ্ঠান রাজধানীর মতিঝিলে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে ভবন উদ্বোধন এবং লোগো উন্মোচন করেন। ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বিশেষ অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহ্মদ, ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম মাঈনউদ্দিন মোনেম এবং ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।