এনসিসি ব্যাংকের নিবন্ধন ও লেনদেনের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংক লিমিটেডের নিবন্ধন ও শেয়ার লেনদেনের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ বুধবার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত এক নির্দেশনা থেকে এ তথ্য জানা যায়।এসইসি সূত্রে জানা যায়, ২৩ জানুয়ারি এসইসি আগ্রাসীভাবে শেয়ার বিক্রির অভিযোগে ছয়টি ব্রোকারেজ হাউসের লেনদেন স্থগিত এবং প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের নিষ্ক্রিয় রাখার সিদ্ধান্ত নেয়।সোমবার এসইসিতে এ-সংক্রান্ত শুনানিতে অংশ নেয় এনসিসি ব্যাংক। শুনানির পরিপ্রেক্ষিতে আজ এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।নিবন্ধন ও লেনদেনে স্থগিত করা অন্য প্রতিষ্ঠানগুলো হলো আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেড, পিএফআই সিকিউরিটিজ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ঢাকা ব্যাংক ও অ্যালায়েন্স সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজমেন্ট।