এনসিসি ব্যাংকের নির্বাহী ও ঢাকা অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের নির্বাহী ও ঢাকা অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়।ব্যাংকের ঢাকার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান।সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন। এতে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক এ কে মো. সিদ্দিক, মহব্বত খান, টি এম ফারুক চৌধুরীসহ ঊর্ধ্বতন নির্বাহী ও ঢাকা অঞ্চলের শাখা ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন।নূরুন নেওয়াজ আমানতের সুদের হার বেড়ে যাওয়াসহ পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংকের কৌশল সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন, আরও উদ্যোগী হয়ে নতুন নতুন ব্যবসায়ের ক্ষেত্র উন্মোচন করতে হবে। বিজ্ঞপ্তি।