এনসিসি ব্যাংকের নির্বাহী ও শাখা ব্যবস্থাপক সম্মেলন
ন্যাশনালক্রেডিট অ্যান্ড কমার্স(এনসিসি) ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের নির্বাহী ও ঢাকা অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন।সম্মেলনে অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক এ কে মো. সিদ্দিক, মহব্বত খান, টি এম ফারুক চৌধুরী ও আখতার হামিদ খানসহ ঊর্ধ্বতন নির্বাহী এবং ঢাকা অঞ্চলের শাখা ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন।নূরুন নেওয়াজ ব্যাংকের চলতি বছরের লক্ষ্যমাত্রা অর্জনের বিষয় নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন, ব্যাংকের কর্মকর্তাদের আরও উদ্যোগী হয়ে নতুন নতুন ব্যবসার ক্ষেত্র উন্মোচন করতে হবে।নূরুন নেওয়াজ এনসিসি ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও সুনাম বাড়াতে আন্তরিকতা ও সততার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।